রাস্তার পাশে কাঠের উনুনে রান্না করে অভিনব প্রচার তৃণমূল প্রার্থীর
দি নিউজ লায়নঃ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে প্রচারে নামলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি। বুধবার বিকেলে উলুবেড়িয়া অভিরামপুরে প্রায় শতাধিক তৃণমূল মহিলা কর্মী রাস্তার পাশে আগুন জ্বেলে রান্না করে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেন।
এদিনের এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল তাদের গতবারের প্রার্থী ডাঃ নির্মল মাজির উপর আস্থা রেখেছে। তবে তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করলেও এখনো পর্যন্ত অন্য কোন রাজনৈতিক দল এই কেন্দ্রে তাদের প্রাথী ঘোষণা করতে পারেনি।
এদিকে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গায় দেয়াল লিখনের পাশাপাশি কর্মীসভা থেকে প্রচার সবকিছুই জোরকদমে শুরু করে দিয়েছে তৃণমূল প্রার্থী। আর সেই প্রচারের অংশ হিসেবেই বুধবার বিকেলে অভিরামপুর রাস্তার পাশে কাঠের উনুনে রান্না করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রচার করলো তৃণমূল কংগ্রেস।
এই অভিনব প্রচার সম্পর্কে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি জানান এবারের নির্বাচনে একদিকে যেমন রাজ্যের উন্নয়নের বার্তা তুলে ধরা হবে অন্যদিকে সেইরকম কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। আর সেই কর্মসূচির অংশ হিসেবে আজকের এই পরিকল্পনা।

Post a Comment